চাঁদপুর

কবিরাজ বাড়ি ফাউন্ডেশন এর ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা।

হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুরের বাংলা বাজার কবিরাজ বাড়ি ফাউন্ডেশন এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১ জুন বুধবার দুপুরে কবিরাজ বাড়ি জামে মসজিদের সামনে কবিরাজ বাড়ি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আহমেদ কবিরাজ এর সভাপতিত্বে ও উপদেষ্টা মোঃ মজিবুর রহমান কবিরাজ এর পরিচালনায়, কবিরাজ বাড়ি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আহমেদ কবিরাজ ও উপদেষ্টা, মোঃ মিন্টু কবিরাজ, মোঃ মজিবুর রহমান কবিরাজ এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক কে এম ফরিদ হোসেন হৃদয় তিনি সকলের উদ্দেশে বলেন ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা—যে ঈদই হোক না কেন, এটি আমাদের কবিরাজ বাড়ির জীবনে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সারাবছরের ব্যস্ততার মাঝে আমরা যখন পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে পারি না, তখন ঈদ আমাদেরকে সেই সুযোগ এনে দেয়। এই বিশেষ দিনে সবাই মিলে একত্রিত হওয়াটা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের কবিরাজ বাড়ির মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে।।

এই বিভাগের আরও খবর

Back to top button