

মোঃ হাফিজুর রহমানঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৮ এ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আছর জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে কর্মীর জড়ো হতে থাকে আলগী বাজার হাসপাতালের সামনে মিছিল পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন হাইমচর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ৩ নং দ. আলগী ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মোঃ হাফিজুর রহমান, বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মোঃ আবু জাফর সাদেক সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন ও উপজেলা আমির মাওলানা মোঃ আবুল হোসাইন এর পরপরই মিছিল টি বাজার প্রদক্ষিণ করে হাসপাতালের নতুন গেইটের সামনে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বক্তব্যে ও স্লোগানে স্লোগানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানিয়ে দিলেন রামজানকে স্বাগতম, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ ও সকল প্রকার খানা বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, এমনকি পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করতে হবে।










