চাঁদপুর
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হানারচর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ হাওলাদারের উদ্যোগে মিলাদ ও দোয়া।


মোঃ হোসেন গাজীঃ
বিএনপির চেয়ারপার্সন’ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সৈয়দ হাওলাদার এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আছর হরিনা বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ায় অংশ গ্রহন করেন ইউনিয়ন বিএনপির সদস্য নূরুল হক দর্জি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বেপারী, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বাকী শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মামুন শেখ সহ স্থানীয় মুসল্লীগনরা। দোয়া ও মুনাজাত পরিচালনা হরিনা বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মোহাম্মদ হোসেন।










