ধর্ম ও জীবন

হাইমচরে ২০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চরভৈরবী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চৌকদারের সভাপতিত্বে এবং চরভৈরবী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মাস্টার আহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, হাইমচর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাহার, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদার, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল, এমজেপিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির হাফেজ আঃ মান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুট্টু কাজী, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম ফকির এবং ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভৈরবী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ কবিরাজ, চরভৈরবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাউদ্দিন মাস্টার এবং হাইমচর সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ইউসুফ জুলায়ের শিমুল চৌকদার বলেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন এই সংগঠনের সঙ্গে থেকে সমাজের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে যাব।অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button