চাঁদপুর

লক্ষ্মীপুরে নাছির খানের নিজস্ব অর্থায়নে নতুন ঘর পেয়ে আবেগ আপ্লূত প্রতিবন্ধী শাহিন ছৈয়াল।

মোঃ হোসেন গাজীঃ
মানুষ মানুষের জন্য ‘যে কোন ভালো কাজে সহযোগিতা করাই একজন মুমিনের ঈমানী দায়িত্ব। চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাছির আহমেদ খানের নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী শাহিন কে থাকার জন্য একটি বসত ঘর নির্মাণ করে দেন। এসময় মোঃ নাছির আহমেদ খান বলেন- আমি আমার সামর্থ্য অনুযায়ী যে-কোন সামাজিক কিংবা ভালো কাজে সহযোগিতা করবো। আমি মানুষ দেখানো পছন্দ করিনা। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই মানুষের পাশে থেকে যতদিন আছি ইনশাআল্লাহ সেবা করে যাবো। এসময় নাছির খান আরো বলেন-শাহিন ভালো ছেলে,সে আমার ইউনিয়নের বাসীন্দা। আমার দেখা সে দীর্ঘ ২০ বছর ধরে বহরিয়া বাজার থেকে একটু সামনেই জমাদার ব্রিজের রাস্তার মোড়ে বসে দু’হাতের মাঝে ক্রাস এর উপর ভর করে মানুষের কাছ থেকে সাহায্য চান।দিনে রাস্তার মোড়ে’ রাতে শুয়ার ব্যবস্থা না থাকায় এতে আমার দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিক প্রতিবন্ধী শাহিন কে একটি ঘর নির্মান করে দেই। এসময় লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাছির খান আরো বলেন’ এ ধরনের মানবিক সেবা সবসময়ই চলমান থাকবে ইনশাআল্লাহ। সকলের দোয়া ও ভালোবাস আছে বলেই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আমি কিছু চাইনা শুধু আমি আমার এই লক্ষ্মীপুর ইউনিয়টা একটি আদর্শিক মডেল ইউনিয়ন করতে চাই। শাহিনের জন্য দোয়া করি শাহিন যেনো ভালো থাকে। ঘর পেয়ে আবেগ আপ্লূত হয়ে শাহিন বলেন-আমি গরীব,থাকার ঘর নেই, আমি এতিম, ছোট বেলায় রোড এক্সিডেন্টে দু’পায়ে আঘাত পেলে একটি পা ভেঙ্গে যায়।অর্থের অভাবে ভালো চিকিৎসা না করায় পা’ টি হারিয়ে পেলি।সে থেকেই একই জায়গায় এই রাস্তার মোড়ে বসেই কোন রকম ভিক্ষা করে আমি চলি। তাও মানুষ দিতে চাইনা,এক মুঠো ভাতের জন্যই আজ পথে বসে ভিক্ষা করে আসছি। দিনে কোন ভাবে থাকি,রাতে শুয়ার কোন জায়গা না থাকায় এ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সমাজ সেবক মোঃ নাছির খানের নিজস্ব অর্থায়নে আমাকে একটি ঘর করে দেন। আমি অনেক খুশি হয়েছি,ঘরটি পেয়ে।নাছির ভাইকে আমার কাছ থেকে দেওয়ার মত কিছুই নেই। আমি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেনো উনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন। এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর জন্য আগামীতে একজন অভিভাবক হিসেবে কাজ করে যেতে পারেন।

এই বিভাগের আরও খবর

Back to top button