মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদ।


ধ্রুব মন্ডল-দিপঃ
চাঁদপুরের মতলব পৌরসভার ৩নং ওয়র্ডের দাশপাড়া পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোদন করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। (২৫ জুলাই) রোজ শনিবার চন্ডী পাঠের মধ্য দিয়ে শুভারম্ভ হয়। ধর্মগ্রন্থ শ্রীমদ্ভ ভগবত পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ভিত্তপ্রস্তর স্থাপন ও প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়। মহাশ্মশানে ভারপ্রাপ্ত সভাপতি মানিক কিশোর দাসের সভাপতিত্বে মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পিতোষ সাহা ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ অধ্যক্ষ শংকর মঠ সীতাকুণ্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড: বিনয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, পৌর মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অবতোষ সাহা,পৌর মহাশ্মশানের উপদেষ্টা তপন চন্দ্র সাহা মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ। আরো বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়,ও সদস্য সচিব পার্থ গোপাল দাস, আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমূখ। এক পর্যায়ে জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত কে ফুলের শুভেচ্ছায় বরন করে নেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সীমান্ত সাহা ও সদস্য সচিব তন্ময় পাল
এসম আরও উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সম্মানিত সদস্য বিজয় কুমার সাহা,সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, অধ্যাপকঅশোক কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদে আহ্বায়ক সদস্য সচিব উৎপল চন্দ্র, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্রাচার্য, সদস্য সচিব চন্দন বিস্বাস দাতা সদস্য সুদর্শন দাস,সাগর দাস সহ বিভিন্ন সংগঠন ও এলাকার সনাতন ধর্মাবলম্বী গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।










