রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন প্রশাসকের সঙ্গে‘রাজশাহীর উদ্যোক্তা’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় উদীয়মান উদ্যোক্তাদের সংগঠন ‘রাজশাহীর উদ্যোক্তা’র নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে ‘রাজশাহীর উদ্যোক্তা’র পরিচালক তৌহিদ ফেরদৌস তন্ময়, বিপাশা বিপু, তোহা রহমান ও নায়েম রহমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​বৈঠককালে রাজশাহীর স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উদ্যোক্তাদের বিভিন্ন সার্বিক বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তরুণ ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

​সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহীর অর্থনৈতিক উন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন এবং সিটি করপোরেশনের ইতিবাচক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button