রাঙামাটি

নানিয়ারচর জোনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন।

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:
২৫ অক্টোবর ২০২৬, রবিবার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত ২০তম ভাই ভাই ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ইসলামপুর ভাই ভাই ক্লাবের আয়োজনে এবং নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পার্বত্য অঞ্চলের সর্বমোট ৫৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার পর ঘাগড়া কাউখালী ফুটবল দল বনাম সাপছড়ি মানিকছড়ি ফুটবল দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনাল খেলাকে এবং কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি।এছাড়াও জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার নূর পেয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান, অফিসার ইনচার্জ জনাব তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক হাওলাদার, ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রমোদ খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। যুবসমাজের মেধা, শক্তি ও উদ্যমকে ইতিবাচক কর্মকাণ্ডে কাজে লাগানোর পাশাপাশি মাদকাসক্তি, অপরাধ এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় রেফারি ও লাইন্সম্যান সহায়তা প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহাদ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন এ অঞ্চলের মানুষের কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখা, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে নানিয়ারচর জোনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button