চাঁদপুর

গন্ডামারা যুব সমাজের উদ্যােগে দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল সম্পন্ন হয়েছে।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা যুব সমাজের উদ্যােগে দারুণ কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিক ও আওলাদে রাসূল(সাঃ) এর শুভ আগম উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে রাত ২ টা পযন্ত চলমান দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ মাঠ প্রাঙ্গনে চতুর্থ তম বার্ষিক ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারীর পরিচালনায়
,প্রধান অতিথি, দোয়াগীর আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ খতীব আওলাদে রাসূল (সাঃ) আল্লামা আলহাজ্ব হযরত মাওঃ সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, মুফাসসিরে কোরআন, সু-মধুর কণ্ঠস্বর, ধর্মীয় বিষয় ভিত্তিক আলোচক গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রহমান হামিদী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, মুফাসসিরে কোরআন, সু-মধুর কন্ঠস্বর, উদীয়মান বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবেরী, আমন্ত্রিত মেহমান অনারারী ক্যাপ্টেন মোঃ ফারুক হোসেন ভূইয়া।

এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ উল্লাহ পাটওয়ারী, মাওলানা অলিউল্লাহ, মাষ্টার জাকির হোসেন নকীব, দারুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নূর মোহাম্মদ আনসারী, মাওলানা হাসান উদ্দিন তানভীর, মাওলানা আহসান হাবীব প্রমুখ। মাহফিলে প্রায় দুই হাজারের মতো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button