

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানব কল্যান সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। গত ২৭শে’ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় – চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন- চান্দ্রা বাজার মানব কল্যান সংগঠনের উপদেষ্টা মোঃ সেলিম পাটওয়ারী, মোঃ নূরে আলম জমাদার,প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হক মিলন, মোঃ শাহ জালাল পাটওয়ারী,মোঃ মনির হোসেন শাহ,স্থায়ী সদস্য মাসুদ হোসেন মিজি, মোঃ শামিম আহমেদ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ। এবছর অত্র সংগঠনের পক্ষ থেকে ১১ আইটেমের প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায় দের মাঝে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।










