চাঁদপুর

হাইমচরে মরহুম জাহিদুল ইসলাম বিপ্লবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহিদুল ইসলাম বিপ্লব ব্যাপারীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ এপ্রিল বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করেন তাঁর ছোট ভাই, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন সুমন বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী। এছাড়াও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম মাঝি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার মাঝি, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান প্রধানিয়া, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জসিম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। এতে মরহুম জাহিদুল ইসলাম বিপ্লব ব্যাপারীর কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।অনুষ্ঠানের শেষে মাওলানা মুসলেউদ্দিন মাসুদি দোয়া পরিচালনা করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, জাহিদুল ইসলাম বিপ্লব ব্যাপারী জীবদ্দশায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে, যা আজও স্থানীয়দের মাঝে গভীরভাবে অনুভূত হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button