

মোঃ হোসেন গাজীঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শুক্রবার বিকাল ৩টায়’ দলীয় কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মিলন খান। লক্ষীপুর মডেল ইউনিয়ন শ্রমিক আন্দোলন এর সভাপতি মুহাম্মদ মিজান তপাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন সাধারন সম্পাদক শেখ মুহা. মোশাররফ, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি গাজী মনিরুজ্জামান, ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক মুহা. আমীর হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শ্রমিক আন্দোলনের দপ্তর সম্পাদক মাওঃ নূরুল ইসলাম রাসেল,প্রচার সম্পাদক গাজী জসিম উদ্দিন, সদর উপজেলা যুব আন্দোলনের সহ সভাপতি মুহা.সাইদুল ইসলাম সাদ্দাম, শ্রমিক নেতা বাবলু সহ প্রমুখ। সম্মেলন শেষে লক্ষ্মীপুর ইউনিয়ন শ্রমিক আন্দোলন কে আগামীতে গতিশীল করার লক্ষ্য দু’বছর মেয়াদে ১৯ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।










