চাঁদপুর

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯শ’পরিবারের মাঝে ঈদ উপহার।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুরে মানবিক সহায়তায় এগিয়ে এলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়ার উদ্যােগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মানিকের নির্দেশে ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯০০ অসহায় পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইব্রাহিমপুর ইউনিয়নের টেকের বাজারে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া। তার এই উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। মোঃ বাদশা মিয়া বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশক্রমে মানবিক সহায়তা হিসেবে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে ধনী-দরিদ্রের বৈষম্য অনেকটাই কমে আসবে।

এই বিভাগের আরও খবর

Back to top button