চাঁদপুর

হাইমচরে অসহায় কৃষকের কাছে ২ লক্ষ 50 হাজার টাকা চাঁদা দাবির বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সরকারি খাশ জমিনে বসবাসকারী বারবার নদী ভাঙতি অসহায় মোঃ হানিফ শিকদার ২ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় তার পরিবারের উপর হামলা ও মিথ্যা নিউজ প্রকাশ করায় এলাকাবাসী ও অসহায় কৃষকদের মানববন্ধন।এলাকাবাসী জানান ৪ নং নীলকমল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসির মোল্লার নির্দেশে সানু পেদা,নাসির বেপারী,হাফেজ বেপারী,ওসমান,সাগর,মিনু,আব্বাস,ক্বারি,বাবুল,বাচ্চু মুতাইত,হৃদয়,রানা সহ আরো অনেক কয়েকজন সন্ত্রাসী হামলা করে। এলাকাবাসী আরো জানান হানিফ শিকদার, নান্নু শিকদার,ও মন্টু এরা দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে নদী ভাঙ্গা এলাকা থেকে এসে এই জমিনে বসবাস করছেন।যারা ভিডি মেঘনা নিউজ 24 এ প্রকাশিত নিউজ এর বিরোধিতা করেছেন তারা নেতার মুখ থেকে শুনুন চাঁদাবাজির নতুন কৌশল। তারা আরো জানান সরকারের কোষাগারে ডিশিয়ারের রিসিভ কমপ্লিট করে রাখেছি,কিন্তু কয়েকদিন যাবত এই পদ্ধতি বন্ধ থাকায় তারা রিসিট কাটাতে পারছি না।তারা বলেন বর্তমানে আমরা রিসিট কাটাতে না পারায় ৪ নং নীলকমল ইউনিয়নে বিএনপির সভাপতি নাসির মোল্লা,সানু পেদা,নাসির বেপারী হাফেজ বেপারী সহ এরা হানিফ শিকদারের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা আরো বলেন সানু পেদা,নাসির বেপারী,হাফেজ বেপারী এরা বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার জুলুম লুটপাট করেছেন,বর্তমানে তারাই আবার বিএনপি’র কয়েকজন নেতার সাথে হাত মিলিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হানিফ শিকদার চাঁদা না দেওয়ায় তারা ১৫ থেকে ২০ জন লোক হানিফ শিকদারের ফসলি জমিতে জোরপূর্বক ট্রাক দিয়ে চাষ করতে থাকে। এ সময় হানিফ শিকদারের স্ত্রী ও তার মেয়ে সহ তাদেরকে বাধা দিতে গেলে তারা তাদের উপর অমানুষিক ভাবে আক্রমণ করে। তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও রড় লাঠিসোটা দিয়ে আক্রমণ করে এবং স্থিলতা হানির চেষ্টা করে,এসময় তাদের ব্যবহারিত আটানী স্বর্ণের চেইন কানের দুল হাতের রুপার বালা ছিনিয়ে নিয়ে যায়। তখন তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়, ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হওয়ার কারণে তাদেরকে দেখে সন্ত্রাসীরা অস্ত্র ও লাঠি সোটা নিয়ে পালিয়ে যায়। আহতদের বর্তমানে চাঁদপুর সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভুক্তভোগীরা জানান আমাদের উপর যে আক্রমণ হয়েছে আমরা হাইমচর উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি এবং সরকারের কাছে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

Back to top button