গণমাধ্যম

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধিদের কর্মব্যস্ত দিন অতিবাহিত।

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
​আজ রোববার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রাণবন্ত ও কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন পত্রিকার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইনচার্জ এবং রাজশাহীর কৃতি সন্তান মো. শাহাবুদ্দিন, যেখানে সারাদিনব্যাপী পত্রিকার শীর্ষ নীতিনির্ধারক, বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধি এবং বার্তা কক্ষের সংবাদকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়; দিনের শুরুতে পত্রিকার সম্মানিত সম্পাদক, ডাইরেক্টর ও বার্তা সম্পাদকের সাথে উষ্ণ সৌজন্য সাক্ষাৎ এবং উচ্চপর্যায়ের বৈঠকে রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সার্বিক সংবাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং মাঠপর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়; এরপরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংবাদকর্মীদের সাথে পেশাগত ও সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় আঞ্চলিক সংবাদগুলোকে আরও দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয় করে কেন্দ্রীয় ডেস্কে প্রেরণের উপায় এবং আন্তঃজেলা সংবাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button