গণমাধ্যম

দৈনিক চাঁদপুর পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের উদ্ধোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দৈনিক চাঁদপুর পত্রিকার সহ-সম্পাদক মোঃ মোস্তফা মালের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক চাঁদপুর পত্রিকার সহ-সম্পাদক ও চাঁদপুর ড্রামার সভাপতি মো. মুরাদ হোসেন খান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মাহমুদ হাসান কবির, দৈনিক চাঁদপুর পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দৈনিক চাঁদপুর পত্রিকার সহ-সম্পাদক মো. মুরাদ হোসেন খান, ফরিদগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান ও মতলব দক্ষিণ প্রতিনিধি সেলিম মিয়াকে পত্রিকার আইডিকার্ড প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমতিয়াজ হোসেন মাসুদ ও স্টাফ রিপোর্টার নুরে আলম।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সিগমা আহসান কনক, দৈনিক ইলশেপাড় পত্রিকার মতলব প্রতিনিধি মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর প্রতিদিন প্রত্রিকার স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলমগীর হোসেন পাটয়ারী, দৈনিক চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হোসেন গাজী, মতলব দক্ষিণ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, জাবেদ হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার জাহাঙ্গীর হোসেন রাজু, প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button