
মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা:
নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে ১ নং নিতপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ১০ টায় পরিষদের হলরুমে ২৭/৪/২৬ইং তারিখে ২০২৬-২০২৭ অর্থ বছরের উৎসব মুখর পরিবেশে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে নিতপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হিসাব সহকারী, মোঃ সাইফুদ্দীন, এসময় উপস্থিত ছিলেন ইউ পি সদস্য মোঃ আব্দুল হামিদ, সদস্য মোঃ হাকিম, সদস্য মোঃ আকবর আলী, সদস্য মোঃ জাকারিয়া, সদস্য মোঃ এস্তাবআলী, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ ফরিদা বেগম, মোসাঃ মাসুমা,মোসাঃ আম্বারা বেগম, সহ শতাধিক জনসাধারণ ও সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য ২০২৬-২০২৭ অর্থ বছরে নিতপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, ২২,৮০,৫২১/-টাকা রাজস্ব ব্যয়২১,৩৯,৫২১/-এবং উন্নয়ন আয় ৫,৭৬,৫১,২৮০/-উন্নয়ন ব্যয়-৫,৭৬,৫১,২৮০/টাকা ধরে বাজেট ঘোষণা করা হয় সর্বমোট বাজেট আয়-৫,৯৯,৩১,৮০১/-এবং বাজেট ব্যয়-৫,৯৭,৯০,৮০১/-অর্থ বছর শেষে বাজেট উদ্বৃত্ত-১,৪১,০০০/- টাকা।










