নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খানের সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা।


আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইউনিয়নের সর্বস্তরের উন্নয়নে পরিবর্তনের ধারা আনতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এলাকার জনপ্রিয় মুখ ও সমাজসেবক আব্দুস সবুর খান। তাঁর পক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি প্রাণবন্ত উঠান বৈঠক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মী, এলাকার মুরুব্বি, তরুণ সমাজ এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি জনসমুদ্রে রূপ নেয়। সভার শুরুতে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই। আব্দুস সবুর খান দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। তাই আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সর্বস্তরের জনতা।মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর খান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “নির্বাচিত হলে আমাইড় ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়নে আমি নিজের জীবন উৎসর্গ করতে চাই।আপনাদের প্রত্যেকের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি। সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা আসন্ন নির্বাচনে আব্দুস সবুর খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা ঘরে ঘরে গিয়ে তাঁর পক্ষে দোয়া ও সমর্থন চাওয়ার ঘোষণা দেন। পরিশেষে, এলাকার শান্তি, সমৃদ্ধি এবং প্রার্থীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।










