

নিজস্ব প্রতিবেদক পত্নীতলা (নওগাঁ): আব্দুল আজিজঃ
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এবং ৩ জন ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত আসামি। শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পত্নীতলা থানা এলাকায় পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পত্নীতলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।










