নওগাঁ

পোরশায় জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ কামরুজ্জামান বাবু:পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ ও কৃষি উন্নয়ন বিষয়ক “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (CSA)” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে নানা ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, অতিরিক্ত তাপমাত্রা, খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। এসব সমস্যা মোকাবেলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের জলবায়ু সহনশীল ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, মাছ ও প্রাণিসম্পদ খাতের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে কৃষকদের বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রতি আরও গুরুত্ব দিতে হবে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আজিজ আলী, প্রজেক্ট ম্যানেজার (কল) নওগাঁ মোঃ আবুল বাসার এবং কারিতাসের উপজেলা কর্মকর্তা কিরোক। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button