

কামরুজ্জামান বাবু পোরশাঃ
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পোরশা, নওগাঁ কর্তৃক খামারী ও স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ মাহফুজার রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, উপপরিচালক কৃত্রিম প্রজনন জনাব ননী গোপাল বর্মন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশিষ কুমার দেবনাথ, পত্নীতলা, নওগাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আজিজ আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ গোলাপ হোসেন, ডাঃ মাহবুবুল আলম জীম সহ অন্যান্য স্টাফবৃন্দ, খামারীবৃন্দ এবং অন্যান্য সূধীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কুরবানির পশু যথাযথ পদ্ধতিতে প্রস্তুতকরণ, স্টেরয়েড এর অপব্যবহার এবং জনসচেতনতা তৈরিতে যথাযথ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।










