

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নে কৃতি শিক্ষার্থী, কোরআনের হাফেজ ও নার্সিং শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।সামাজিক ও মানবিক সংগঠন আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটি-র উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। রবিবার (দুপুর ২টায়) তারান্জুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, বিভিন্ন মাদ্রাসার হাফেজ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও তারান্জুবাড়ি জাগরণী যুব সংগঠনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ শাহজাহান আলী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ শাহজাহান আলী বলেন, আমজানখোর ইউনিয়ন ব্লাড ডোনার সোসাইটি সবসময় মানুষের সেবায় নিয়োজিত।রক্তের সংকট দেখা দিলে আমাদের সংগঠন দ্রুত রক্তের ব্যবস্থা করে থাকে। শুধু রক্তদানই নয়, আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করি এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই। আমাদের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণে কাজ করা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—৭ নং আমজানখোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আমজানখোর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ আলম, তারান্জুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও ফইজুল ইসলাম। এছাড়াও ধনতলা ব্লাড ডোনার সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ জিয়াউল হকসহ কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এই আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










