কালীগঞ্জের রতনপুর ইউনাইটেড ক্লাব আয়োজিত দুই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলা।


জি এম রাজু আহমেদ স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার জেলা অন্তর্গত কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর ইউনাইটেড ক্লাবের আয়োজনে শনিবার ১৭ই জানুয়ারি ২০২৬,২ লক্ষ টাকা ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শ্যামনগর ফুটবল একাডেমি বনাম শার্শা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী (টোকন) ও রতনপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাজেদ (সাবেক ব্যাংক কর্মকর্তা) খেলার উদ্বোধনী অনুষ্ঠানে রতনপুর ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা প্রাক্তন চেয়ারম্যান এম আহাম্মদ আলী, প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় আবু দাউদ মল্লিক ও আব্দুল গফফার মোড়ল এর মৃত্যুতে খেলার শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়, উভয় দলে ২ জন করে নাইজেরিয়ান খেলোয়াড় ছিল, রেফারি ইকবাল আলম বাবলুর সিদ্ধান্তে টাইব্রেকারে শার্শা ফুটবল একাদশ ৪/৩ গোলে বিজয়ী অর্জন করেন। সমগ্র মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, বিভিন্ন এলাকা থেকে ফুটবল প্রিয় প্রচুর দর্শক ছিল আজকের খেলায়। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার মোঃ ইসমাইল হোসেন (মিলন) বিকাশ দেবনাথ, মনজু আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাদ্দিস মাওলানা আবুল বাশার জামাতে আমির সাতক্ষীরা ৩, কালিগঞ্জ উপজেলা প্রশাসন সহ মোঃ রফিকুল ইসলাম (বাবু) সিনিয়র সহ-সভাপতি রতনপুর ইউনিয়ন বিএনপি। মোঃ রফিকুল ইসলাম পিড়িকে কর্মকর্তা,আনারুল ইসলাম আঙ্গুর সচিব শ্যামনগর উপজেলা যুবদল, মোঃ হযরত আলী যুগ্ন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সাতক্ষীরা উপজেলা যুবদল, মোঃ মনিরুল ইসলাম মৌতলা ইউনিয়ন বিএনপি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।










