ঠাকুরগাঁও

হরিণমারীতে আরাফাত রহমান কোকো আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারাঞ্জুবাড়ী একাদশ বনাম স্কুলহাট একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় তাঞ্জুবাড়ি একাদশকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে স্কুলহাট একাদশ। খেলাটি দেখতে হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় সভাপতিত্ব করেন আমজানখোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, ১নং পারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাই বকলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হায়দার আলী বিএসসি,৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা মো. মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং পারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাংবাদিক মো. ইলিয়াস হোসাইন, ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, আমজানখোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. মোক্তারুল ইসলাম এবং আমজানখোর ইউনিয়ন ছাত্রদলের মো. ইকবাল হোসেন।খেলাটি পরিচালনা করেন ৭নং আমজানখোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিণমারী হাটের পোস্টমাস্টার মো. দুলাল হোসেন।

এই বিভাগের আরও খবর

Back to top button