

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ একজন আটক।গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ ২১:৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮২ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘হরিণমারী’ নামক স্থানে অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা কালে আমজানখোর ইউনিয়নের উদয়পুর তালগাছ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মিঠুন ওরফে টেপুয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।বিজিবি বলছেন সীমান্তে এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।আটককৃত আসামীকে জব্দকৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করেছেন বিজিবি।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি দূরুল হুদা বলেন বিজিবি’র হাতে আটককৃত আসামিকে পেয়েছি তার বিরুদ্ধে মামলা হওয়ার পর বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব।










