ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২ জন।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুকুর ডিএম স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র), বাড়ি পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকায়। আহতরা হলেন মেজানি বালা (স্বামী: বিনয়), বাড়ি ধনতলা ইউনিয়নের বানাগাঁও এবং সাজেন, বাড়ি পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি। স্থানীয়দের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শুধো বালাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button