নওগাঁ

নওগাঁর পত্নীতলায় ১০নং আমাইড় ইউনিয়নে সংরক্ষিত আসনে দোয়া প্রার্থী পলি বানুর ব্যাপক গণসংযোগ।

আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়নে নির্বাচনী উত্তাপ ও প্রচারণার আমেজ শুরু হয়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা। এর মধ্যে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী পলি বানু আপা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, কুশল বিনিময় এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করে নির্বাচনী মাঠে জোরালো অবস্থান তৈরি করেছেন।প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজ এলাকার অলিগলি এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন। সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে তিনি তাদের খোঁজখবর নিচ্ছেন এবং আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতার জন্য ভালোবাসা ও দোয়া চাচ্ছেন।ভোটারদের সাথে আলাপকালে পলি বানু আপা নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি আপনাদেরই পরিবারের একজন হয়ে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এলাকার অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন এবং এলাকার সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব। তাঁর এই বিনীত গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার প্রচেষ্টায় স্থানীয় সাধারণ মানুষের মাঝেও বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button