সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৫ সম্পন্ন।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সাতক্ষীরা শহরের প্রানকেন্দ্রে প্রাণ সায়ের খাল পাড়ে অবস্থিত প্রিন্স হোটেলে ২৮ ডিসেম্বর রবিবার দুপুর ২.০০ টায় হোটেলের কনফারেন্স রুমে ডেলিগেটদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ‍্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে বিভিন্ন মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সন্বয়ে গঠিত ৪১ সদশ‍্য বিশিষ্ট একটি ভোটার তলিকা প্রস্তুত করেন নির্বাচন কমিশন। এই ত্রি-বার্ষিক কাউন্সিল প্রধান নির্বাচন কমিশনার মো:আমানুল‍্যাহ, সহকারি নির্বাচন কমিশনার কৃষ্ণানন্দ মুখার্জী, মো: এনামুল হক, সমন্বয়ক নির্বাচন কমিশনার মো: মমিনুল ইসলাম, সচিব জেলা শিক্ষক কর্মচারী কল‍্যাণ সমিতি মো: মিজানুর রহমান এর তত্বাবধায়ায়নে পরিচালিত হয়। নির্ধারিত মূল‍্যে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়ন ফর্ম ক্রয় করেন প্রধান নির্বাচন কমিশনার এর কাছ থেকে। চারটি পদের কোনটিতে একাধিক প্রার্থী না থাকায় যে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন কমিশনার তাদেরকে মনোনীত করেন। সভাপতি মনোনীত হয়েছেন নবারুন বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক,আব্দুল মালেক গাজী, সাধারণ সম্পাদক, বড়সিমলা কারবালা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক, গাজী মিজানুর রহমান, কোষাধ‍্যক্ষ মো: নজিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো: হাবীবুল্লাহ। নবনির্বাচিত শিক্ষক নেতারা তাদের বক্তব‍্যে শিক্ষকদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে শিক্ষক সমাজকে একতাবদ্ধ রেখে চলতে চায় এবং বেসরকারী মাধ‍্যমিক শিক্ষাকে জাতীয়করনের জন‍্য সর্বাত্বক চেষ্টা ও সংগ্রাম করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button