সাতক্ষীরা

সাতক্ষীরায় আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি পালন ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা লক্ষ্যে সাতক্ষীরাতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোছাঃ আফরোজা আখতারে, সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপি এম।মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি সহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ।

এই বিভাগের আরও খবর

Back to top button