সাতক্ষীরা

আশাশুনি উপজেলার ৯ নং আনুলিয়া ইউনিয়নের বিএনপির সমাবেশে কাজী আলাউদ্দীন।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক মনোনীত সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২২ নভেম্বর) বিকাল ৩ টায় আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ নুরুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকোনুজ্জামান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আব্দুর রশিদ মিয়া, মোঃ আব্দুল আলিম, আজারুল ইসলাম মন্টু, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি মো: লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সোরয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমুখ।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হতে পারলে এক বছরের মধ্যে রাস্তার পিচ ঢালাইসহ আশাশুনি উপজেলার জন্য পরিকল্পিত বেড়িবাধ করে দিব। জলবদ্ধতা নিরসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব ও উপকূলবাসীর জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করব। তিনি আরো বলেন এই উপজেলার মা-বোনদের আর ঢাকা-গাজীপুরে যেয়ে গার্মেন্টসে চাকরি করা লাগবে না। এই আশাশুনিতেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।

এই বিভাগের আরও খবর

Back to top button