

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যয় আইডিয়াল স্কুলে ২০২৫ বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৯ ঘটিকায় প্রত্যয় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সহকারি প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় এর চেয়ারম্যান আজগার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম,সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, শেখ শরিফুল ইসলাম, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক এসএম সাইফুল্লাহ, সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, প্রত্যয় এর ডিএমডি শেখ নাজমুল হুদা,ব্যবসায়ী শেখ আবু তাহের, সুকুমার দাশ বাচ্চু, হাফিজুর রহমান শিসুল, ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম প্রমুখ। শিক্ষার্থীরা তিন ভাষায় কুরআন তেলাওয়াত, ইংরেজি ইংলিশ কনভারসেশন ইংরেজি বক্তৃতা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ৩০২ জন শিক্ষার্থী ও ৬৮ জন অভিভাবককে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে অভিভাবক,
অভিভাবিকা সহ শিক্ষার্থী,স্কুলের শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। ছবিঃ কালীগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলের ২০২৫ বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।










