

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠের নলতা শরীফ ক্রিকেট একাডেমির দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন হয়েছে।১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এডিশনাল বিল্ডিংয়ের হল রুমে এ কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, নলতা শরীফ ক্রিকেট একাডেমির প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবার সহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।এ সময় অনুষ্ঠানের সভাপতি রমজান হোসেন বলেন, নলতায় বিগত অনেক দিন হতে বিভিন্ন খেলাধূলা চলমান রয়েছে। তবে ভবিষ্যতে আমার চাওয়া এখান থেকে ভালো পর্যায়ে খেলোয়াড়রা খেলবে, এক সময় জাতীয় দলেও আমাদের সন্তানদের আমরা দেখতে পাবো। সব সময় একাডেমির সাথে থাকবো, সহযোগীতা করবো। অনান্য বক্তারাও একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আলোচনা পেশ করেন। এ সময় নলতা শরিফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, দু’বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট চিকিৎসক ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ আকছেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম (তপু) নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি আলঃ মোঃ রমজান হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ গোলাম মোস্তফা, আলঃ মোঃ শফিকুল ইসলাম, আলঃ মোঃ ইকবাল হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল হোসেন ও মোঃ মাহমুদুল হক দোলন। পরে নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থী, অভিভাবকরা।










