সাতক্ষীরা

কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কালিগঞ্জ শহীদ সোহরোয়ারদী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল,ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল হোসেন,উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ,উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল,উপজেলা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক অফিসার জ্যোতি কুমার, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাজাড়,হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রিড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান,কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলামিন, কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button