গোপালগঞ্জ

মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এএসপি আব্দুল বাছেদকে ট্রফি প্রদান।

নিজস্ব প্রতিবেদক মিন্টু শেখঃ
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আব্দুল বাছেদকে ট্রফি প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এএসপি মো: আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি মো: মোস্তফা কামাল, প্রেসক্লাব উপদেষ্টা মো: ফরিদ আহম্মেদ মিয়া, পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মাহাবুব হাসান বাবর ও থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল।অনুষ্ঠান শেষে এএসপি মো: আব্দুল বাছেদসহ ওসি মো: মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল, অধ্যাপক মাহাবুব হাসান বাবর ও সরকারি মুকসুদপুর এস. জে. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলকে ট্রফি প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button