

জয়নাল আবেদীন সজীব জেলা প্রতিনিধি
লক্ষীপুর-লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১৩ নং দিঘলী ইউনিয়নে রাস্তা ভেড়ির বাঁধ চৌরাস্তা এলাকা নিয়ে। গত দুই তিন দিন যাবত একটি ফেইসবুক আইডিতে মাদকের রমরমা ব্যবসা চলছে বলে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়েছে। এই ভেড়ির চৌরাস্তার পাশেই দিঘলী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি, এসময় বেল্লাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন এখানে আমার বাড়ি কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্য প্রণোদিত আমাদের এলাকার ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা বানোয়ার তথ্য ছড়াচ্ছে।আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বানোয়াট কথা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে ভেডী চৌরাস্তার এলাকার শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীরা বলেন ফেইজ বুক ছড়ানো তথ্য মিথ্যা ও বানোয়াট। এখানে কোন মাধকের ব্যাবসা এবং সেবন চলে না।










