লক্ষ্মীপুর

রায়পুরে ওসমানীয়া দারুল আরকাম ইবতেদায়ী দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ড হায়দারগঞ্জে ২০ আগস্ট বুধবার সকাল দশটায়,ওসমানীয়া দারুল আরকাম ইবতেদায়ী দাখিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাস্টার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর, আওলাদে রাসূল ছাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ, হযরত মাওঃ ইউসুফ জামাল। হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বি.এসসি,।ওসমানীয়া দারুল আরকাম (ইবতেদায়ী) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খায়রুল আমিন।ইসলামিক ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলার এ, ডি, আনোয়ার হোসেন। মোঃ আমির হোসাইন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ জাকির হোসেন মাঝি বিশিষ্ট সমাজ সেবক সার্বিক তত্ত্বাবধানে: মোঃ আনোয়ার হোসাইন, সুপার ওসমানীয়া দারুল আরকাম (ইবতেদায়ী) দাখিল মাদ্রাসা। এছাড়াও সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।পবিত্র কুরআান তেলওয়াত এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে আলোচনা, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button