বান্দরবান

আলীকদম সেনাজোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন।

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ
বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যাগে বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষন শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আলীকদম মুরং কমপ্লেক্সে প্রজন্মকে দক্ষতা, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে কম্পিউটার ট্রেনিং অনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফরহাদুর রহমার,পিএসসি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম, আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়ংলক মুরুংসহ সংশ্লিষ্ট ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দূর্গম ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা ও কম্পিউটার ব্যবহারে তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহারসহ তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে হাতে কলমে ধারনা দেওয়া হয়। এর ফলে দূর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা জীবনে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ভবিষ্যত কর্মজীবনের জন্যও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

এই বিভাগের আরও খবর

Back to top button