কুমিল্লা

কুমিল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি।

সালমা আক্তার কুমিল্লাঃ
মাদক মুক্ত কুমিল্লা চাই! এই শ্লোগানে উপর আস্তা রেখে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানব বন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন গেইটের সামনে হাজার হাজার নেতা কর্মী দের নিয়ে মাদক বিরোধী মানববন্ধন শেষে একটি র‍্যালী বাহির করে। মানববন্ধনও র‍্যালীটি মহানগরীর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহম্মের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহোল, এসিস্টেন্ট সেক্রেটারি এডঃ নাসির উদ্দিন মোল্লা, এডঃ ইয়াকুব আলী চৌধুরী মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে অতিথিদের বক্তব্যে বলেন এই গুলো আসে ভারত থেকে, যদি কুমিল্লাকে মাদক মুক্ত করতে হলে কুমিল্লা যে সব এলাকা দিয়ে ভারতের সীমানা দিয়ে মাদক ডুকে তা আগে বন্ধ করতে হবে।।

এই বিভাগের আরও খবর

Back to top button