চাঁদপুর

চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউনিয়নে মুকুন্দী চরে গ্রামীণ রাস্তা সংস্কার।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদরের ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুকুন্দী গ্রামে গ্রামীণ রাস্তা উন্নয়নের অংশ হিসেবে মাটি কেটে রাস্তা সংস্কার কাজ করেছেন ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম।বৃহস্পতিবার (১৪ মে) সরেজমিনে দেখা যায়, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের কাবিখা প্রকল্পের আওতায় চরমুকুন্দী থেকে রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার মোতালেব সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে মাটি কাটার কাজ পরিচালনা করা হয়। এ সময় সালমা বেগম জানান, স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর সহযোগিতায় চরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। ইতোমধ্যে এলাকাবাসীর চাহিদার কথা বিবেচনা করে রাস্তা, ব্রিজ, কালভার্ট, নলকূপ, গাইডওয়াল ও পাকা ঘাটলা নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন অবহেলিত এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button