

ডেক্স রিপোর্টঝ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে শুরু হয়েছে আকর্ষণীয় ফ্যাশন আয়োজন। আলগী বাজারের বালুর মাঠ এলাকায় ইব্রাহিম প্লাজার নিচ তলায় অবস্থিত ফ্যাশন ফেয়ার-এ মিলছে দেশি-বিদেশি ট্রেন্ডি পোশাকের নতুন কালেকশন।ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ।সেই আনন্দকে আরও রঙিন করতে ফ্যাশন ফেয়ার নিয়ে এসেছে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি, থ্রি-পিস, গাউন, শার্ট, টি-শার্টসহ নানা আধুনিক ও রুচিশীল পোশাক। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রোঃ মোঃ শিহাব সুমন ও বিল্লাল হোসেন। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, রমজানের পবিত্রতা ও ঈদের আনন্দকে ঘিরে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।হাইমচর ও আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভরযোগ্য কেনাকাটার ঠিকানা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে ফ্যাশন ফেয়ার। ঈদের কেনাকাটায় মান, বৈচিত্র্য ও সাশ্রয়ী দামের সমন্বয় চাইলে একবার ঘুরে আসার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৬১২-৮৬৮৬৪৬, ০১৮৮৫-৫৮০৮০০।










