নওগাঁ

পোরশায় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আশিক-সম্পাদক রইচ।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান শাহ্।সর্বসম্মতিক্রমে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফাকুল আশিককে সভাপতি এবং সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রইচ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন প্রক্রিয়ায় নির্বাচন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঘাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। তাকে সহায়তা করেন আলোরপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন, বালিয়াচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, শুড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রাইহান, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসরাফিল আলম, বেলখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার জাহান (পলাশ) এবং পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফা কামাল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।উপস্থিত শিক্ষকরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি আসফাকুল আশিক ও সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুর রইচ উদ্দিন তাদের বক্তব্যে বলেন, শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সকল শিক্ষকের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে। তারা শিক্ষকদের পেশাগত উন্নয়ন, অধিকার আদায় এবং শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় শিক্ষক সমাজের মতে, এ নতুন কমিটি পোরশা উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

Back to top button