

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নস্ত ৩নং ওয়ার্ড সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী হোসেন আহম্মেদ খানের বাড়ির সম্মুখে মসজিদ মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ২৭ ডিসেম্বর শুক্রবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলমান ছিলো।মুমিনবাড়ি মাদ্রাসার মোহতামিম মাওলানা আশ্রাফআলী সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জিএম জহিরুল ইসলাম।মাওলানা আহসানউল্লাহ হাবীবের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার তাশরিফ পেশ করেন রায়পুর আল মাদ্রাসাতুল ইসলাহুল উম্মার মোহতামিম হযরত মাওলানা নুরুল আমিন কাসেমী বিশেষ বক্তার তাশরিফ পেশ করেন চাঁদপুর মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাও: ইব্রাহীম খলিল,বালিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার মোহতামিম মাও: ইব্রাহীম খলিল, মাহফিলের প্রধান আকর্ষন ছিলেন সৌদি আরবে আন্তজার্তিক হিফজুল কোরআান প্রতিযোগিতায় ১২৩ দেশের প্রথম স্থান ও তুরস্কে ৯৪ দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ও বালিয়া এলাকার কৃর্তী সন্তান হাফেজ ক্বারী মুয়াজ মাহমুদ।এসময় তাকে প্রধান অতিথি জিএম জহিরুল ইসলামের পক্ষ থেকে উপহার প্রদান ও মাহফিল এন্তে জামিয়া কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করা হয়। বয়ানে বক্তরা বলেন, কুরআন ও হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দীয় সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন মারুফ, অত্র মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ আলী খান,প্রবাসী ইউসুফ ফজল,৩নং ওয়ার্ড যুবদল সভাপতি কাজী রাসেল,মো তাহের খান প্রমুখ। মাহফিলের সার্বিক তত্তাবধানে ছিলেন হাবিবুর রহমান খান,মামুন খান,হানিফ গাজীসহ স্থানীয় এলাকাবাসী। সর্বশেষ তবারক বিতরন ও সকল মুরর্দেগানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।










