মানিকগঞ্জ

ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা. নাসরিন সুলতানা। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন’ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন খান। বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button