মানিকগঞ্জ

ঘিওরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘিওর উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে ঘিওর উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগের প্রস্তুতিতে লড়বো,তারুণ্যের বাংলাদেশ গড়ব’প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পানি বিদ্যুৎ ও আগুন থেকে আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কিছু কিছু দূর্যোগ মানবসৃষ্ট আর কিছু কিছু দূর্যোগ প্রকৃতির কারনে হয়ে থাকে। তাই আমাদের প্রকৃতির প্রতি সহনশীল আচরণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

Back to top button