

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫১৫ ও ৩টি পোস্টাল ভোটকেন্দ্রের ফলাফল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১(ঘিওর, দৌলতপুর,শিবালয় ) আসনে ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৪,৫৭,২৮৪ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১,৩৭,৭৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী( স্বতন্ত্র) ঘোড়া প্রতিক নিয়ে মো. তোজাম্মেল হক ভোট পেয়েছেন ৭৭,৮১৮ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৭১,৩১০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর আংশিক) আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ৪,৬৭,৪৯৩ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে ১,৭৫,৭৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১,৫৩১ ভোট।মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) আসনে ১৫২টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,৯৫,৯১৮। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর রিক্সা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪,২৪২। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ২০,৫৫১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯৯,২৫২ জন, না ভোট প্রদান করেছেন ৭৪,৩৬৬ জন।মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৮৭,৬২৬ জন, না ভোট প্রদান করেছেন ৫৫,৭৪০ জন।মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯১,৯০৮ জন, না ভোট প্রদান করেছেন ৫২,৫৯৫ জন।










