মানিকগঞ্জ

ঘিওরে হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছির খেলাফত দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছি (রঃ) এর খেলাফত দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাহাদুরপুর মরহুম মোন্তাজ উদ্দিন মোল্লার বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছি (রঃ) ভক্ত বৃন্দের সার্বিক সহযোগিতায় মোঃ সাইফুল ইসলাম আল উয়ায়েছির শুভেচ্ছান্তে, নাজমুল ইসলাম উয়ায়েছির ধন্যবাদান্তে, তানভীর মাহমুদ (আবির) আল উয়ায়েছি, জুনায়েদ উয়ায়েছি ও নিশাদ মোল্লার তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, শাহ্ হোসাইন মোহাম্মদ রফিকুল হক উয়ায়েছি ও মতিয়ার রহমান উয়ায়েছি।

এই বিভাগের আরও খবর

Back to top button