

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরীতে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত জসিমকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আটকের পর জসিমের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহের বিষয়টি সামনে এসেছে।
পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পিবিআইয়ের তদন্তে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন স্বজনরা।










