মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওরে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজার ঘোড়া মার্কার সমর্থনে র‍্যালি ও আলোচনা সভা।

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোজার ঘোড়া মার্কার সমর্থনে ঘিওর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) ঘিওর উপজেলায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় ভরে যায়। র‍্যালি চলাকালে এবং আলোচনা সভাস্থলে ঘোড়া মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।ভোটাধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের প্রত্যাশা এবং ইনসাফভিত্তিক রাজনীতির দাবিতে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। ঘোড়া মার্কাকে ঘিরে দেওয়া স্লোগানগুলোতে আসন্ন নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর

Back to top button