মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ৩ যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা।


আল মামুন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান এর তিন যুগ পূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি মানিকগঞ্জ শহরের কোর্ট সংলগ্ন সিটি ড্রিম হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান। মেসার্স লুৎফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পি, এইচ, পি ফ্যামিলি সেলস এন্ড মার্কেটিং মোঃ মারুফ হাসান।অনুষ্ঠানে বক্তারা বলেন, লুৎফা এন্টারপ্রাইজের দোকানের পি, এইচ, পি ঢেউটিন গুণে-মানে সেরা। পি, ইইচ, পি ঢেউটিনের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্য গ্রাহকদের কাছে অবদান তুলে ধরেন বক্তারা। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের শেষ পর্বে ১৫০ জন পাইকারি গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।










