অভিযান

পোরশায় ১০০০ পিস ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক।

কামরুজ্জামান বাবু পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় মোটরসাইকেল আরোহী মোঃ শামীম চৌধুরী (২০)-কে থামানো হয়। তল্লাশিকালে তার সাথে থাকা শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিকসার মোটরসাইকেল (মূল্য প্রায় ২ লাখ টাকা) জব্দ করা হয়। আটক শামীম চৌধুরী নওগাঁ জেলার সাপাহার থানার চন্দুরা বাবুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button